• জাতীয়

আ. লীগের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলাম গ্রেফতার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

শনিবার (১০ মে) ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম।

কুয়েত প্রবাসী শিল্পপতি সেলিনা ইসলাম একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত হন।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সালাহউদ্দিন একটি মামলা দায়ের করেন, যেখানে শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী সেলিনা ইসলামসহ চারজনের বিরুদ্ধে প্রায় ১৪৮ কোটি টাকার অর্থ পাচার ও ২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়।

মন্তব্য (০)





image

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...

image

দেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...

image

দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না শেখ হাসিনা...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...

image

‎প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...

image

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন...

নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

  • company_logo