ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান বা ডিগ্রি পাস কোর্স করার দাবিতে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি করেছেন ঠাকুরগাঁওয়ের নাসিং এর শিক্ষার্থীরা।
একই সঙ্গে তারা বিএনএমসি প্রাঙ্গণে সাধারণ নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানান।
রবিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে অবস্থিত শহিদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এই কর্মসূচীতে বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তারা পড়ালেখা শেষ করে অসুস্থ মানুষের সেবা করলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। এ বিষয় নিয়ে সরকারের কাছে বারবার দাবি জানালেও তা পূরণ হয়নি।
দ্রুত সময়ে তাদের দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সেই সাথে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণাও দেন শিক্ষার্থীরা।
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ২ শি...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জ...
নিউজ ডেস্ক : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের ম...
নিউজ ডেস্কঃ বিগত ১৭ বছরে ধ্বংস হওয়া স্বাস্থ্য খাতকে সর...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ...

মন্তব্য (০)