ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মাহিয়া মাহি। ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। এক যুগেরও বেশি সময়ের দর্শকদের অনেক সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী। এ অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন মাহি। গত বছরের ফেব্রয়ারিতে এক ফেসবুক লাইভে এসে রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। পরে অবশ্য আর বিয়ে করেননি তিনি। এরইমধ্যে এক বছর কেটেছে তার একক জীবনের।
এদিকে হঠাৎ করেই এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন মাহিয়া মাহি। বুধবার সকাল পৌনে ৬টার দিকে ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘একটু আদরে আমাকে রাখো।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি লাল রঙের হার্টের ইমোজি। ‘লাল হার্ট’ অবশ্য প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ।
অভিনেত্রী মাহি এ স্ট্যাটাস দেওয়ার পর তা অবশ্য নজর কেড়েছে নেটিজেনদের। একইসঙ্গে প্রশ্ন তুলেছেন অনেকে। নেটিজেনদের একাংশের প্রশ্ন―তাহলে কী নতুন প্রেমে পড়লেন তাদের প্রিয় তারকা? অবশ্য রহস্যময় এই স্ট্যাটাসের অর্থ কিংবা প্রশ্নের জবাব এই নায়িকা ছাড়া অন্য কারও পক্ষে দেয়া সম্ভব নয়।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান আর্জেন্টিনার পাড়...
বিনোদন ডেস্ক : ফারহান আখতারের প্রযোজনা সংস্থার সঙ্গে জোট বেঁ...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জ...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার ব...
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগ...

মন্তব্য (০)