• শিক্ষা

বাকৃবিতে আন্দোলন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন।

শনিবার (২৬ এপ্রিল) রাত পৌণে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে আটকা পড়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি। এই খবর লেখাকালীন সময়ে (রাত ৯টা ৫০ মিনিট) রেল যোগাযোগ বন্ধ ছিলো।

এর আগে সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা এসময় ৮ দফা দাবি তুলে ধরেন। দাবি গুলো হলো- 

১। ৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্বে ক) প্রশ্নফাঁসে জড়িতদের বহিষ্কার ও শাস্তির ব্যবস্থা করতে হবে, খ) ভবিষ্যতে ৪৬ তম বিসিএস বাতিলের কোন সম্ভাবনা তৈরি হবে না এই মর্মে নিশ্চয়তা দিতে হবে, গ) আগামী জুলাই মাসের ভিতর ৪৪ তম বিসিএস-এর চূড়ান্ত ফলাফল (ভাইভায় উত্তীর্ণ) প্রকাশ করে জুলাইয়ের শেষে অথবা আগস্টের প্রথম সপ্তাহে ৪৬ তম বিসিএস-এর লিখিত পরীক্ষার আয়োজন করতে হবে।

২। ৪৫ তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার নম্বর ১০০ করতে হবে। ৪৫ তম বিসিএস লিখিত ফলাফল জুলাইয়ের মধ্যে প্রকাশ করে ২০২৫ সালের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে।

৩। প্রত্যেকটা বিসিএস-এর সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার নম্বর প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন ঘোষণা করতে হবে।

৪। দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের বিজ্ঞ সদস্য সংখ্যার সীমা ২৫-৩০ জনে উন্নীতকরণ।

৫। লিখিত খাতার মূল্যায়নে গতিময়তা, নিরাপত্তা ও নিরপেক্ষতা আনয়নে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা করা।

৬। ভাইভার পূর্বে ক্যাডার পছন্দক্রম পুনরায় পছন্দের (Re-choice) সুযোগ দিতে হবে। যেহেতু ৪৪ তম বিসিএসের ভাইভা চলমান, সেহেতু চূড়ান্ত ফলাফলের পূর্বে ক্যাডার পছন্দক্রমের সুযোগ দিতে হবে। পরবর্তী সকল বিসিএস থেকে ভাইভার পূর্বে পুনরায় পছন্দের সুযোগ দিতে হবে।

৭। চূড়ান্ত ফলাফলের আগে প্রাক-যাচাই প্রক্রিয়ার পরিকল্পনা থেকে সরে আসতে হবে। ফৌজদারি মামলা ও রাষ্ট্রদ্রোহিতার সুস্পষ্ট অভিযোগ ব্যতীত চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত কারোর গেজেট আটকানো যাবে না।

৮। "নন ক্যাডার বিধি-২০২৩" বাতিল করে বিসিএস ভাইভায় উত্তীর্ণ সকলের চাকরির বন্দোবস্ত করতে হবে।

এই আট দফা দাবি না মানা হলে আরও তীব্র আন্দোলনের ঘোষণা দেন উপস্থিত শিক্ষার্থীরা।

এসময় বাকৃবির শিক্ষার্থী মেজবাউল হক বলেন, "যে শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার পিএসসির সংস্কার চায় না আমরা তাদের ঘৃণা করি। পিএসসির সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে আজ আমাদের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ কর্মসূচি। পিএসসি, তোমরা আমাদের চেনো না, আমাদের দাবি মানতে হবে, না মানলে স্বৈরাচার যে পথে পালিয়েছে তোমাদেরও সে পথেই পালাতে হবে। আমাদের ৮ দফা দাবি মানা না হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।"

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo