• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারও ট্রাম্প-বিরোধী বিক্ষোভ শুরু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে আবারও ট্রাম্প-বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং শিকাগোসহ বড় বড় শহরগুলোতে বিক্ষোভ হয়েছে।

‘৫০৫০১’ নামে পরিচিত এই বিক্ষোভের অর্থ হলো- ৫০ রাজ্যে ৫০ বিক্ষোভ, এক আন্দোলন। আয়োজকরা আমেরিকান রিভল্যুশনারি ওয়ার বা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরুর ২৫০ তম বার্ষিকীর সাথে মিলিয়ে এই বিক্ষোভ করার পরিকল্পনা করেছেন।

হোয়াইট হাউজের সামনে ছাড়াও টেসলা ডিলারশিপের সামনে এবং বহু শহরের কেন্দ্রে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন ইস্যুতে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিবাদ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে গত এপ্রিলে ট্রাম্পবিরোধী 'হ্যান্ডস অফ' বিক্ষোভে বিশাল পরিমাণে মানুষ অংশ নিয়েছিলেন।

জনমত জরিপগুলো বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। শনিবারের বিক্ষোভে ট্রাম্পের বেশ কয়েকটি পদক্ষেপ তুলে ধরে বিক্ষোভ করেন আন্দােলনকারীরা। এর মধ্যে সরকারি চাকরি কাটছাঁট ও অন্য খরচ কমানোর মতো সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের নেওয়া পদক্ষেপও রয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। সরকারকে ঢেলে সাজানো এবং প্রেসিডেন্টের কর্তৃত্ব সম্প্রসারণের জন্য দ্রুত পদক্ষেপ শুরুর পর ওই বিক্ষোভ শুরু হয়।

গত ২০ জানুয়ারি দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণ করেই একের পর এক নির্বাহী আদেশ এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের কারণে নিজের দেশ এবং দেশের বাইরেও সমালোচনার শিকার হচ্ছেন ট্রাম্প। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ।

মন্তব্য (০)





image

‎ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফা...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...

image

কেমন আছেন ইরানের বর্তমান ইহুদিরা?

নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...

image

যে উপায়ে নীরবে ধনী হচ্ছেন লাখো আমেরিকান

নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

  • company_logo