• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুদ্ধবিরতি লঙ্ঘনের পর অবরুদ্ধ গাজায় ১৫৬৩ ফিলিস্তিনিকে হত্যা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের শুরু করা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১৫৬০ ছাড়িয়েছে।  যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।  

শনিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। যার ফলে গত ১৮ মার্চ থেকে গাজায় ফের শুরু হওয়া ইসরাইলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৬৩ জনে দাঁড়িয়েছে।  তাদের মধ্যে শত শত শিশু ছিল বলে জানিয়েছে উদ্ধারকারীরা। 

মন্ত্রণালয় তাদের সর্বশেষ দৈনিক আপডেটে আরও জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৫০ হাজার ৯৩৩ জন নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৪৫ জন আহত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার গাজার তুফাহ পাড়ায় ইসরাইলি হামলায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার আল-আতাত্রা জেলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন, খান ইউনিসের দক্ষিণে কিজান আন-নাজ্জার এলাকায় নিহত হয়েছেন একজন। 

 

খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে ইসরাইলি বিমান হামলার পর বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে।  

গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহের আল-আহলি হাসপাতালের বাইরে থেকে আল জাজিরার হিন্দ খোদারি জানিয়েছেন, শাম নামে এক নবজাতক ইসরাইলি হামলায় মারা গেছেন। 

খোদারি আরও বলেছেন, হাসপাতালে প্রতিদিন যেসব অ্যাম্বুলেন্স আসছে অধিকাংশতেই নারী ও শিশু থাকে।

মন্তব্য (০)





image

‎ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফা...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...

image

কেমন আছেন ইরানের বর্তমান ইহুদিরা?

নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...

image

যে উপায়ে নীরবে ধনী হচ্ছেন লাখো আমেরিকান

নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

  • company_logo