• লিড নিউজ
  • জাতীয়

ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলছে আজ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ ঈদের ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) খুলছে অফিস-আদালত ও আর্থিক প্রতিষ্ঠান। সচিবালয় ও অন্যান্য সরকারি অফিস খোলার পাশাপাশি রোববার থেকে খুলছে ব্যাংক ও পুঁজিবাজার।

একটানা নয় দিন বন্ধ থাকার পর এদিন সকাল ১০টা থেকে আগের মতো ব্যাংকের লেনদেন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। অন্যদিকে পুঁজিবাজারের লেনদেন চলবে সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত।

এবার ঈদুল ফিতর উদযাপিত হয় ৩১ মার্চ (সোমবার)। এ বছর ঈদের আগে ও পরে মিলিয়ে পাঁচ দিন সরকারি ছুটি থাকে। কিন্তু ঈদযাত্রার সুবিধার কথা ভেবে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। আর ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা নয় দিন ছুটি উপভোগ করতে পেরেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দের মুহূর্ত কাটিয়ে ফের কর্মস্থলে যোগ দিতে শনিবার রাজধানীতে ফিরেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অবশ্য এই নয় দিন পুঁজিবাজার সম্পূর্ণ ছুটিতে থাকলেও তৈরি পোশাক শিল্প এলাকায় ব্যাংক সীমিত পরিসরে খোলা ছিল ঈদের আগের দিন ৩০ মার্চ পর্যন্ত। এ ছাড়া ছুটির সময়ে এটিএম বুথ, এমএফএস, কিউ আর কোড ও ইন্টারনেট ব্যাংকিং অ্যাপগুলো সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। বুথে পর্যাপ্ত টাকার সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিতেরও নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে ঈদের ছুটির মধ্যেও সমুদ্র, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো খোলা ছিল।

মন্তব্য (০)





image

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...

image

দেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...

image

দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না শেখ হাসিনা...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...

image

‎প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...

image

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন...

নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

  • company_logo