প্রতীকী ছবি
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় প্রাইভেটকারের সাথে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রাসেল হোসেন (২০) ও জাহিদ হোসেন (২২) নামে দু’যুবক নিহত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) রাত ১০ টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
প্রতাক্ষদর্শীরা জানান, একটি নম্বর বিহীন কালো রংয়ের এ্যাপাচি মোটরসাইকেল যোগে নিহতরা নাভারন হতে বেনাপোল অভিমুখে যাচ্ছিলো। হঠ্যাৎ একই দিকে যাওয়া একটি অজ্ঞাতনামা প্রাইভেটকারে দ্রুতগতির মোটরসাইকেলটি পিছনে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় প্রাইভেটকারটির চালক গাড়ি নিয়ে দ্রুতগতিতে বেনাপোল অভিমুখে পালিয়ে যায়।
নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনাচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মোটরসাইকেল আরোহী দু’যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...
নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...
নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...
নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

মন্তব্য (০)