• লিড নিউজ
  • জাতীয়

লোহাগাড়ায় বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১০

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে রিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।

বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। উল্লেখযোগ্য বিষয় হলো, গত তিন দিনে ওই এলাকার আধা কিলোমিটারের মধ্যে তিনটি পৃথক দুর্ঘটনায় মোট ১৫ জনের মৃত্যু হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া না গেলেও, তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে। মাইক্রোবাসটি কিশোরগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

দুর্ঘটনার ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, মাইক্রোবাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসা রিলাক্স পরিবহনের বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৮ জন যাত্রী প্রাণ হারান। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

লোহাগাড়া থানার অপারেশন অফিসার মোহাম্মদ জাহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।'

এর আগে, ঈদের দিন (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চুনতি এলাকায় বাস ও মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হন এবং ৬ জন আহত হন। এছাড়া, গতকাল (১ এপ্রিল) একই স্থানে দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৮ জন আহত হন।

স্থানীয়দের অভিযোগ, লবণবাহী ট্রাক থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় এই এলাকায় বারবার সড়ক দুর্ঘটনা ঘটছে।

মন্তব্য (০)





image

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...

image

দেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...

image

দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না শেখ হাসিনা...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...

image

‎প্রধানমন্ত্রীর গণমুখী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ: মাহ...

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...

image

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন...

নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

  • company_logo