• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইয়েমেনি বিমানবন্দরে মার্কিন হামলার বিষয়ে বলল হুথি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের আল-হোদেইদা বিমানবন্দরে শনিবার (২২ মার্চ) হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যম বিষয়টি জানিয়েছে। 

বার্তা সংস্থা এএফপিও এ হামলার খবর নিশ্চিত করেছে। এএফপি জানিয়েছে, ইয়েমেন ব্যাপক হামলার ঘোষণা এক সপ্তাহ আগেই দিয়েছিল ওয়াশিংটন।

হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি বলেছে, হোদেইদা বিমানবন্দরে হামলাটি নিঃসন্দেহে ‘আমেরিকার আগ্রাসন’। তারা হোদেইদা বিমানবন্দর লক্ষ্য করে তিনবার হামলা চালিয়েছে।

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অবিরাম অভিযান’ চালানোর ঘোষণা দেয়।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের নিশ্চিহ্ন করার হুমকি দেন।

এরপর গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে ধারাবাহিক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানান, এসব হামলায় জ্যেষ্ঠ হুথি নেতারা নিহত হয়েছেন।

হুথি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় ইয়েমেনে ৫৩ জন নিহত হয়েছেন।  তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

মন্তব্য (১)





image
image

মধ্যবর্তী নির্বাচন নিয়ে কী কৌশল সাজাচ্ছেন ট্রাম্প

১

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচ...

image

আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

২

নিউজ ডেস্ক : সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে পাঁচ ...

image

হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের আহ্বান, সমর্থন সৌদি...

৩

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অস্ত্র সংগ্রহ ঠ...

image

ঢাকার জুলাই অভ্যুত্থান এবং দিল্লির যুব ক্ষোভ: বাহ্যিক প্র...

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ২০২৪ সালের অভ্যুত্থান এবং...

image

বিশ্বজুড়ে ১০ বছরে সাড়ে ৪ হাজারেরও বেশি শিশু অভিবাসীর মৃত্...

৫

‎নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে উন্নত জীবন ও নিরাপত্তার আশায় ঝুঁক...

  • company_logo