• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক: চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে মাইল ফলক হবে বলে প্রত্যাশা করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়াও ওয়েন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়াও ওয়েন বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে ঘোষণা আসতে পারে। কেননা এ বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। এ সফর ফলপ্রসু ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা করছি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে আমরা এখনো কাজ করছি। দুই দেশ কীভাবে পারস্পরিক লাভবান হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।

আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিনদিনের সফরে চীনে যাচ্ছেন।

মন্তব্য (২)





image
image
image

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ র...

image

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে ...

নিউজ ডেস্ক : জাতিসংঘে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে প...

image

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটন...

image

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

নিউজ ডেস্ক : বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্...

image

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়া জনশক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অ...

  • company_logo