• রাজনীতি

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে শান্তি ফিরে আসবে: আজহারুল ইসলাম মান্নান

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

সোনারগাঁ প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন"বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে পারবে।তারেক রহমানের নির্দেশেই বিএনপির প্রতিটি তৃনমূলের নেতাকর্মীরা দেশের অসহায় জনগনের পাশে দাঁড়িয়েছেন।এদেশে আর কোন জুলুমকারী ফ্যাসিষ্টদের স্থান দেয়া হবে না।

শুক্রবার বিকেলে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম টিটু,সহ সভাপতি রফিকুল ইসলাম বিডিআর,যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম হক,পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান,সাধারণ সম্পাদক মোতালেব মিয়া,সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেন্টু,বিএনপি নেতা মাসুম রানা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য যে, ইফতার মাহফিলে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৩ হাজার নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্য (১)





image
image

সরকারের বিরুদ্ধে চলমান যেকোনো ষড়যন্ত্র রাজপথে রুখে দেওয়া ...

১

নিউজ ডেস্ক :  বিএনপিতে কোনো অপরাধীর স্থান হবে না এবং অপ...

image

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক ক...

২

নিউজ ডেস্ক : ক্ষমতা ও প্রতিহিংসার রাজনীতি এবং অপরাধীদের পৃষ্...

image

শব্দচয়ন নিয়ে আইজিপিকে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩

নিউজ ডেস্ক :   শব্দচয়ন নিয়ে পুলিশের মহাপরিদর্শককে ...

image

জুলাইয়ের আন্দোলনে শুধু হাসিনাই পালাননি, জাতীয় মসজিদের খ...

৪

নিউজ ডেস্ক :  ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মুখে শুধু ...

image

আইইডিসিআর পরিচালক জাকি‘র ওপর হামলা, তদন্ত ও বিচার দাবি জা...

৫

‎নিউজ ডেস্কঃ  রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস...

  • company_logo