• শিক্ষা

বাকৃবিতে রমজানের গুরুত্ব শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতা

  • শিক্ষা

ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র মাহে রমজান উপলক্ষে “রমজান মাসের ফজিলত ও গুরুত্ব” বিষয়ে লিখিত প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) এ বিষয়ে জানান উদ্যোগ গ্রহণকারী বাকৃবির ছাত্রনেতা মো: মিরাজ উদ্দিন।

প্রতিযোগিতার নিয়মাবলি সম্পর্কে মিরাজ বলেন, প্রবন্ধ সর্বনিম্ন ৩০০ ও সর্বাধিক ৫০০ শব্দের মধ্যে হতে হবে। হাতে লেখা অথবা কম্পিউটার প্রিন্ট – যে কোনোভাবে লেখা জমা দেওয়া যাবে। প্রবন্ধের শেষে অবশ্যই নিজের নাম, অনুষদ ও ফোন নম্বর উল্লেখ করতে হবে। [email protected] - এই ই-মেইলে লেখা জমা দিতে হবে। প্রবন্ধ জমাদানের শেষ সময় আগামী ২০ মার্চ।

এই প্রবন্ধ প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। প্রথম স্থান অর্জনকারীকে একটি কুরআন মাজিদ, জায়নামাজ ও তসবি প্রদান করা হবে। দ্বিতীয় স্থান অর্জনকারীকে হাদিসের গ্রন্থ ও জায়নামাজ প্রদান করা হবে। তৃতীয় স্থান অর্জনকারীকে রমজানের ফজিলত ও দোয়া সংকলন বই প্রদান করা হবে।

মিরাজ আরও বলেন, রমজান মাসে জাতীয়তাবাদী ছাত্রদল সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের উপর গুরুত্ব আরোপ করে এসেছে সবসময়। এছাড়া, পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জনের আহ্বান জানানো হয়েছে, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে খুবই গুরুত্বপূর্ণ। 

তিনি আরো বলেন, এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে ইসলামিক জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করা যেতে পারে, যা তাদের নৈতিক ও সামাজিক সর্বোপরি সমগ্র দেশের উন্নয়নে সহায়ক হবে।

মন্তব্য (১)





image
image

‎সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অ...

image

এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অবসরভাতা পাবেন য...

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাও...

image

টেকসই প্রাণিসম্পদ উন্নয়নে গবেষণার প্রয়োগ নিয়ে বাকৃবিতে সম...

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্...

image

‎বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার: প...

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইর...

image

১ লাখ ১৯ হাজার শিক্ষক পেলেন বড় সুখবর

নিউজ ডেস্ক : অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা ১ ...

  • company_logo