• রাজনীতি

ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যেতে হবেঃ শামা ওবায়েদ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, হাসিনা চলে গেছে কিন্তু ভাইয়েরা ষড়যন্ত্র যায় নাই। সবচেয়ে দুঃখজনক হলো যে, গত ১৫ বছর যারা আমাদের মাঝে ছিলোনা, যাদের কখনো কোন আন্দোলন-সংগ্রামে দেখি নাই, তাদের ঘাড়ের উপরে সওয়ার হয়ে আওয়ামী লীগ ফিরে আসতে চাচ্ছে। 

তিনি বলেন, বাংলাদেশ এখন সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে। এখনো আমরা ভোটাধিকার পাই নাই। আমাদের অনেক ভাই-বন্ধু এখনো একটা ব্যালট পেপার বাক্সে ভরে দেখতে পারে নাই। শেখ হাসিনা নির্বাচনকে একটা তামাশায় পরিণত করেছে। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যেতে হবে।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায়  শহরের অম্বিকা ময়দানে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ একথা বলেন। 

শামা ওবায়েদ বলেন, আমাদের ১৭ বছরের যেই যুদ্ধ, যেই কষ্ট, যে অনাচার, যেই ত্যাগ, যেই তিতিক্ষা, সেখানে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। উনাকে অন্যায়ভাবে ছয়টি বছর মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছিলো। বন্দি অবস্থায় উনাকে বিষ প্রয়োগ করা হয়েছিলো বলেও আমরা শুনতে পেয়েছিলাম। উনাকে বলা হয়েছিলো যে- আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান তাহলে আপনাকে জামিন দেওয়া হবে। তারপরেও উনি স্বৈরাচারের কাছে মাথানত করেন নাই। বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা করেছেন খালেদা জিয়া।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, ফরিদপুর ড্যাবের সভাপতি  ডা মোস্তাফিজুর রহমান শামীম,   যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, ফজলুল হক টুলু ও আজম খান,  জেলা যুবদলের সভাপতি মো: রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু প্রমুখ।

এসময় মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (১)





image
image

‎স্বাস্থ্যখাতে দুর্নীতির তদন্তে কমিটি গঠনের দাবি এবি পার্...

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যখাতের দুর্নীতি তদন্তে দ্রুত সময়ের ...

image

সিন্ডিকেট ও চাঁদাবাজিই বাজারে অস্থিরতা তৈরি করে: বিরোধীদল...

নিউজ ডেস্কঃ মধ্যসত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বা...

image

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিউজ ডেস্কঃ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিব...

image

পরিবারে মা একটি অপরিহার্য প্রতিষ্ঠান: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের ...

image

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেল...

  • company_logo