• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক নেতাদের গোলটেবিল বৈঠক

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছে দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। 

শনিবার দুপুর ১টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত শুরু হয়।

বৈঠকে উপস্থিত হয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

এর আগে সকালে রাজধানীর গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। উদ্বোধন শেষে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন। আলোকচিত্র প্রদর্শনীর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র ঘুরে ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

এছাড়া বিকালে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলেও জানা গেছে।

মন্তব্য (০)





image

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটন...

image

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

নিউজ ডেস্ক : বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্...

image

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়া জনশক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অ...

image

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

নিউজ ডেস্ক : ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ কর...

image

ভারতে আটক থাকা ৯১ মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আনল সরকার

নিউজ ডেস্ক : ভারতে আটক থাকা ৯১ জন মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আন...

  • company_logo