• প্রশাসন

বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে আল আমিন (৩৬) নামে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু ঘটনায় প্রতিবাদ স্বরুপ পতাকা বৈঠক করেছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সেক্টর পর্যায়ের কমান্ডাররা। 

সোমবার(১০ মার্চ) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী এবং প্রতিপক্ষ বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন শিলিগুড়ি সেক্টর কমান্ডার শ্রী পি কে শিং।

বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী। তিনি বলেন, বিএসএফ সীমান্ত হত্যাকান্ড ঘটিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে, যা অপ্রত্যাশিত এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বৈঠকে বিএসএফকে এই হত্যাকান্ডের জন্য কঠোরভাবে প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ জানানো হয়েছে। এ ব্যাপারে বিএসএফ তাদের বক্তব্যে জানিয়েছে, ১০-১৫ জনের একটি দল রাতের অন্ধকারে একাকী বিএসএফ জোয়ানকে আক্রমণ করলে তাদের জোয়ান আত্মরক্ষার্থে ফায়ার করে, যা অনাকাঙ্খিত এবং এই জন্য তারা অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে। ভবিষ্যতে এধরণের ঘটনার পুনরাবৃত্তিরোধে বিএসএফ সর্বাত্মক ব্যবস্থা গ্রহন করবে এবং এধরণের ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেছেন।

বিজিবির এই সেক্টর কমান্ডার আরো বলেন, আমরা বিএসএফকে অত্যন্ত স্পষ্ট করে বলেছি, বিনাবিচারে বাংলাদেশি কাউকে (চোরাকারবারি বা যে-ই হোক) গুলি করে হত্যা করা নির্দয়, অমানবিক এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সীমান্তে প্রাণঘাতি অস্ত্রের পরিবর্তে অপ্রাণঘাতি অস্ত্র ব্যবহার করা যেত, তাকে পাঁকরাও করা যেত এবং আইনের আওতায় সোপর্দ করা যেত। প্রয়োজনে বিজিবিকে অবহিত করা যেত, এতে বিজিবি তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে পারতো।

এর আগে, উল্লেখ্য গত শনিবার (৮ মার্চ) ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ভিতরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪৪ এর সাব পিলার ৭ হতে আনুমানিক ১৬০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া নামক স্থানে বিএসএফ এর গুলিতে নিহত হয় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে আল আমিন।

মন্তব্য (১)





image
image

অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্কঃ পুলিশ প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা...

image

তিন সহকারী পুলিশ সুপারকে বদলি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি)...

image

১৭ বছরের দুর্বৃত্তায়নের রাজনীতিতে জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল...

নিউজ ডেস্কঃ বিগত ১৭ বছরের দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে জনগণ...

image

সাবেক ডিআইজি আব্দুল জলিল গ্রেফতার

নিউজ ডেস্ক : পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলি...

image

জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া...

নিউজ ডেস্ক : জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযা...

  • company_logo