• লিড নিউজ
  • আন্তর্জাতিক

দক্ষিণ মেক্সিকোয় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১১

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সাকা রাজ্যে একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। 

স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) সকালে রাজ্যের ছোট শহর সান্তো ডোমিঙ্গো নারোর পাশেই এ দুর্ঘটনা ঘটে।  খবর রয়টার্সের। 

রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ।

ওয়াক্সাকার গভর্নর সালোমন জারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।  আমরা তাদের এই কঠিন সময়ে প্রয়োজনীয় সহায়তা করব। 

সোমবার বিকেলে স্থানীয় রেডিওতে এক সাক্ষাৎকারে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো বলেন, ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি মেক্সিকোর দক্ষিণে তেহুয়ান্টেপেকের ইস্থমাসের দিকে যাচ্ছিল।

রোমেরো আরও বলেন, ধারণা করা হচ্ছে বাসের যাত্রীরা রোববার মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট  ক্লডিয়া শেইনবাউমের আয়োজিত একটি সমাবেশে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন।

মন্তব্য (০)





image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৩

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৪

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৫

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

  • company_logo