• শিক্ষা

বাকৃবিতে ধর্ষকের ফাঁসির দাবিতে মধ্যরাতে মিছিল

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন। বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তারা ধর্ষকদের ফাঁসির দাবি জানান।

রবিবার (৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে শিক্ষার্থীরা জব্বারের মোড় থেকে মিছিল শুরু করে উপাচার্যের বাসভবন, কৃষিকন্যা হল ও কে. আর. মার্কেট প্রদক্ষিণ করে হ্যালিপ্যাডে এসে শেষ করেন। এতে প্রায় আড়াইশো শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন, যার মধ্যে ছিল- “আমি কে? তুমি কে? আছিয়া আছিয়া”, “উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট”, “একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা বিচার কর”, “ধর্ষকের শাস্তি মৃত্যু, মৃত্যু”, ইত্যাদি।

শিক্ষার্থীরা জানান, মাগুরায় শিশু আছিয়া বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়, যা অত্যন্ত বর্বর ও মধ্যযুগীয় মানসিকতার প্রকাশ। এর ন্যায্য বিচারের দাবিতে তারা একত্রিত হয়েছেন।

বাকৃবি শিক্ষার্থী মেজবাউল হক বলেন, “অন্তর্বর্তী সরকারের উচিত এমন দৃষ্টান্তমূলক বিচার করা, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়। প্রয়োজনে আইন সংস্কার করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

মন্তব্য (০)





image

‎১৩ জুলাই এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক...

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা মাধ্যম...

image

একাদশে ভর্তিতে বড় পরিবর্তন, থাকছে না মাইগ্রেশন

নিউজ ডেস্ক : চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনার উ...

image

‎ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চায় সরকার: শিক্ষামন...

নিউজ ডেস্কঃ সরকার একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিক...

image

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন স...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, ...

image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

  • company_logo