• লিড নিউজ
  • স্বাস্থ্য

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পোস্ট গ্র্যাজুয়েট ইন্টার্ন চিকিৎসকরা

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ইন্টার্ন চিকিৎসকরা।

শনিবার সকাল থেকে এই কর্মসূচিতে নেমেছেন চিকিৎসকরা। তবে হাসপাতালের জরুরি বিভাগ, সিসিইউ ও আইসিইউ এই কর্মসূচির আওতামুক্ত রেখেছেন আন্দোলনরত চিকিৎসকরা।

কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা শুক্রবারই এক বিবৃতিতে জানিয়ে দিয়েছিল পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস’।

ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের বিবৃতিতে বলা হয়েছে, স্বাস্থ্যখাতের মুক্তির ৫ দফা আদায়ে সারাদেশে মেডিকেল শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চললেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।

সুতরাং, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এই মর্মে আহ্বান করছে যে, মেডিকেল শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতির সঙ্গে একাত্মতা পোষণ করে সকল সরকারি এবং বেসরকারি চিকিৎসকরা (বিএমডিসি রেজিষ্ট্রেশন পাওয়া সব ডাক্তার) শনিবার হতে ৫ দফার যৌক্তিক উপসংহারে না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতি পালন করবেন।

সারাদেশে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকের সংখ্যা প্রায় ১০ হাজার।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo