• শিক্ষা

বাকৃবিতে জুলাই আন্দোলনের স্মরণে নাটক মঞ্চায়ন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের স্মরণে একটি নাটক মঞ্চায়ন করেন। এতে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধের চরিত্রে অভিনয় করেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের অভিনয় সত্যিই প্রশংসনীয়। সাঈদ, মুগ্ধসহ নাম না জানা শহীদদের দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি আমাদের অনুপ্রাণিত করে। বাংলার মাটি তাদের ত্যাগকে আজীবন স্মরণে রাখবে।”

মন্তব্য (০)





image

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্র...

১

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষ...

image

জাবিপ্রবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ...

২

জামালপুর প্রতিনিধি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...

image

সরকারি স্কুলে ভর্তি : প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে ...

৩

নিউজ ডেস্কঃ আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ...

image

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

৪

নিউজ ডেস্ক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত

৫

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ক...

  • company_logo