ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহন করা বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। খবর রয়টার্সের। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার ফাইটার ও স্থানীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। এটি ইউনিফ্রান নামেও পরিচিত। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্থা ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে ভুক্তভোগীদের বন্ধু ও পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।রাজ্যের দমকল বাহিনী সামাজিক মাধ্যমে জানিয়েছে, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...
নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...
নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...
নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...
নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

মন্তব্য (০)