• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে বাস-গাড়ির সংঘর্ষে নিহত ১০

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৯ জন। তারা সবাই মহাকুম্ভ মেলায় যোগ দিতে যাচ্ছিলেন। 

প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতরা ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন।  তাদের গাড়িটির মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। 

 

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত ত্রাণ সরবাহের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। 

চলতি সপ্তাহের শুরুতে মধ্যপ্রদেশের জবলপুর জেলায় একটি মিনি-বাসের সঙ্গে সংঘর্ষে মহাকুম্ভ ভ্রমণকারী সাতজন মারা যান এবং আরও দুজন আহত হন।

এবারের মহাকুম্ভ মেলায় ঘটে যাওয়া সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে ছিল গত ২৯ জানুয়ারি পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যুর ঘটনা। পুলিশ কর্মকর্তা বৈভব কৃষ্ণ সাংবাদিকদের জানান, ২৫ টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে এবং আরও ৬০ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, মহাকুম্ভ মেলা গত ১৩ জানুয়ারি শুরু হয়েছে এবং শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।

মন্তব্য (০)





image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৩

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৪

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৫

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

  • company_logo