ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর শহরের আদমপুর চুনাঘাটা বেরিবাঁধ সংলগ্ন ব্রীজ এলাকায় ট্রাকের সাথে অটোবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, জেলার সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকার আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) ও লাল মিয়া শেখের ছেলে লাভলু (২৮)।
জানা যায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরে আসার সময় চুনাঘাটা ব্রীজ এলাকায় একটি ট্রাক সামনে থেকে অটোবাইকটিকে ধাক্কা মারলে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা দুর্ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর ১টার দিকে দুজনের মৃত্যু হয়। আহত ৪ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফরিদপুর কোতোয়ালী থানার ওসি আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত জানান, এঘটনায় হাসপাতালে নেবার পরে দুইজন নিহত হয়েছে এবং ৪ জন আহত অবস্থায় চিকিৎসাধীন হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশ...
নিউজ ডেস্ক : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাক...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার সম্পর্কে শে...
নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর দেশে একটি অ...
নিউজ ডেস্ক : দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই ব...

মন্তব্য (০)