• জাতীয়

আনসার বাহিনীর যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে, অযৌক্তিক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • জাতীয়

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে আজ (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উদযাপিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা বজায় রাখতে আনসার বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। তাদের যথাযথ প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা এবং কল্যাণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। তবে বাহিনীর যৌক্তিক দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, কিন্তু অযৌক্তিক কোনো দাবি গ্রহণ করা হবে না।  

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, কূটনৈতিক মিশন, শিল্পপ্রতিষ্ঠান ও জননিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম আরও আধুনিকায়ন করা হবে এবং তাদের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা হবে।  

অনুষ্ঠানে বাহিনীর ১৫৬ জন সদস্যকে বিশেষ অবদানের জন্য আনসার ও ভিডিপি পদক প্রদান করা হয়।  

সারাদেশ থেকে আগত আনসার বাহিনীর সদস্যরা এই জাতীয় সমাবেশে অংশ নেন। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

মন্তব্য (০)





image

‎যেসব জেলায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি

নিউজ ডেস্কঃ মৌসুমী বায়ুর প্রবল সক্রিয়তায় দেশের উত্তরাঞ্চল...

image

‎নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অ...

নিউজ ডেস্কঃ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি...

image

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছে...

image

‎আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্কঃ আবারও পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাক...

image

‎তিস্তা মহাপরিকল্পনা হবে নিজস্ব অর্থায়নে: পানিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্কঃ তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চ...

  • company_logo