• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজা পুনর্গঠনে লাগবে ৫৩ বিলিয়ন ডলার জানালো জাতিসংঘ

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পুনর্গঠন এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে যে ‘মানবিক বিপর্যয়’ দেখা দিয়েছে তা শেষ করতে ৫৩ বিলিয়ন ডলার প্রয়োজন। এমনটাই জানিয়েছে জাতিসংঘ। 

এক প্রতিবেদনে বুধবার (১২ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 

জাতিসংঘের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এই অর্থের মধ্যে প্রথম তিন বছরেই ২০ বিলিয়ন ডলার লাগবে। 

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘যদিও বর্তমান পরিবেশে গাজায় প্রয়োজনীয় চাহিদার সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হয়নি, তবুও অন্তর্বর্তীকালীন মূল্যায়ন গাজা উপত্যকায় বিপুল পরিমাণে পুনরুদ্ধার এবং পুনর্গঠনের প্রয়োজনীয়তার প্রাথমিক ইঙ্গিত দেয়। ’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।  দীর্ঘ ১৫ মাসের এই হামলায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর নিখোঁজ রয়েছেন ১২ হাজারেরও বেশি।  এছাড়া এ সময়ে আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। 

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।  যদিও এখন সে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।  

জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

মন্তব্য (০)





image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৩

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৪

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৫

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

  • company_logo