• সমগ্র বাংলা

কুড়িগ্রামে সবকটি পেট্রোল পাম্পে ধর্মঘট: ভোগান্তিতে চালকরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ করে ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে মালিকরা।

সড়ক জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশন।

এরই প্রেক্ষিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কুড়িগ্রামেও সবকটি পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট শুরু হয়। পাম্প বন্ধ থাকায় তেল না পেয়ে বিপাকে পড়েছেন পেট্রোল নির্ভরশীল বিভিন্ন যানবাহনের চালকরা।

সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের সব পেট্রোল পাম্প বন্ধ করে দেন মালিকরা। যার কারণে কুড়িগ্রামের এসএস পেট্রোল পাম্প, সোনামণি ফিলিং স্টেশন, মেসার্স পনির অ্যান্ড সন্স পাম্পসহ সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। জ্বালানি তেলের পাম্প বন্ধ থাকায় যানবাহন চালকেরা ও মোটরসাইকেল চালকেরা তেল নিতে এসে পাম্প থেকে হতাশ হয়ে ফেরত যাচ্ছেন।

পেট্রোল পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম বলেন, আমি ফুলবাড়ী থেকে শহরে এসেছি ব্যক্তিগত কাজে। এখানে এসে আমার গাড়ির তেল শেষ হয়েছিল। এখন তেল কেনার জন্য কয়েকটা পাম্পে গেলাম, সবখানে দেখি বন্ধ। কেউ তেল বিক্রি করছে না। এ সময় তেল কিনতে আসা আরো বেশ কয়েকজন মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করেন।

কুড়িগ্রামের নাগেশ্বরীর মেসার্স জুলেখা পেট্রোল পাম্পের মালিক জামান আহমেদ কাজল বলেন, বাংলাদেশ সড়ক ও জনপদ বগুড়া জেলা নওগাঁর হামিম ফিলিং স্টেশন কোন প্রকার পূর্ব ঘোষিত নোটিশ ছাড়াই উচ্ছেদ করে। সেই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রংপুর ও রাজশাহী বিভাগের সকল পেট্রোল পাম্পে ধর্মঘটের ডাক দেয়। আমরা কুড়িগ্রাম জেলার সব পেট্রোল পাম্প মালিক সেই ডাকে সমর্থন জানিয়ে ধর্মঘট পালন করতেছি।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার মেসার্স সাগর ফিলিং স্টেশন এর মালিক মাহফুজার রহমান মঞ্জু বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সকল নিয়ম-কানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত রাজস্ব প্রদান করে আমরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি। নওগাঁয় সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক আকষ্মিক এই অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছি।

মন্তব্য (০)





image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

image

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

  • company_logo