• লিড নিউজ
  • জাতীয়

নিখোঁজ কিশোরী সুবার সন্ধান মিলল নওগাঁয়

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী কিশোরী আরাবি ইসলাম সুবার সন্ধান মিলেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সুবা নওগাঁর এক কিশোরের সঙ্গে পালিয়েছে।

সে এখন সেখানেই অবস্থান করছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বাংলানিউজকে বলেন, নিখোঁজ সুবার সন্ধান পাওয়া গেছে। সে নওগাঁ জেলার এলাকায় আছে। সঙ্গে ছেলেটিও আছে। তবে তারা ভালো আছে। যতটুকু জানা গেছে, প্রেমের টানে সুবা সেখানে গিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, সুবার বাড়ি বরিশাল।  ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে সে ঢাকায় এসেছিল। উঠেছিল আত্মীয়ের বাসায়। ওই বাসা থেকে বেরিয়ে ২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় সে। তার সন্ধান চেয়ে বাবা ইমরান রাজিব সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন

পরে তাকে উদ্ধারে সর্বাত্মক তৎপরতায় নামে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা। সিসিটিভি ফুটেজ ঘেঁটে পুলিশ দেখতে পায়, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ারে সুবা একটি ছেলের হাত ধরে হাঁটাহাঁটি করছে।

 

মন্তব্য (০)





image

‎যেসব জেলায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি

নিউজ ডেস্কঃ মৌসুমী বায়ুর প্রবল সক্রিয়তায় দেশের উত্তরাঞ্চল...

image

‎নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অ...

নিউজ ডেস্কঃ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি...

image

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছে...

image

‎আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্কঃ আবারও পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাক...

image

‎তিস্তা মহাপরিকল্পনা হবে নিজস্ব অর্থায়নে: পানিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্কঃ তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চ...

  • company_logo