• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতে কুম্ভমেলা থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ নেপালি নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ নেপালি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার রাতে বিহারের মুজফফরপুর জেলার মধুবনি বাইপাসের চার লেনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, মোটরসাইকেল স্টান্টবাজদের পাশ কাটানোর সময় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায় এবং পাঁচবার উল্টে যায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, প্রয়াগরাজ থেকে ৯ জন নেপালি নাগরিককে নিয়ে নেপালের উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। দুর্ঘটনার পর পাঁচজন ঘটনাস্থলেই মারা যান, বাকিরা গুরুতর আহত হন। আহতদের শ্রীকৃষ্ণ মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গিয়েছিল। জানালার কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং একটি চাকা গাড়ির ভেতরে ঢুকে পড়ে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, গাড়ির এয়ারব্যাগ সময়মতো কাজ না করায় দুর্ঘটনার প্রভাব আরও মারাত্মক হয়েছে।

নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করে নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৩

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৪

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৫

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

  • company_logo