• শিক্ষা

জামালপুরে সাস্টিয়ান মিলনমেলা অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) জেলার সাস্টিয়ানদের সংগঠন "সাস্টিয়ান জামালপুর" কর্তৃক আয়োজনে "সাস্টিয়ান মিলনমেলা-২০২৫" অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার(৩১ জানুয়ারি) দুপুরে জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়ার কাপাসহাটিয়া গান্ধি আশ্রমে দিনব্যাপি এই মিলনমেলার আয়োজন করা হয়। 

মিলনমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাচের পরিচিতপর্ব, প্রয়াতত সাস্টিয়ানদের জন্য দুআ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ করা হয়।

জামালপুর জেলায় স্থায়ীভাবে বসবাসরত এবং চাকুরিসূত্রে অবস্থানরত সাস্টিয়ানগণ নিজে ও পরিবারসহ এই মিলনমেলায় অংশগ্রহণ করেন।

মিলনমেলায় শাবিপ্রবির তৃতীয় ব্যাচের মঞ্জুরুল হক মুক্তা সাস্টিয়ান জামালপুরের সভাপতি, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, সহ-সভাপতি সাকের মাহমুদ ডলার, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহিদ পিংকী, জামালপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার আব্দুল হালিম রাজ, সাস্টিয়ান জামালপুরের সদস্য শেখ শাহ জামাল সহ দুইশত সাস্টিয়ান সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ জরুরি নির্দেশনা দিল মাউশি

১

নিউজ ডেস্ক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চারটি জরুরি ...

image

২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি...

image

‎শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্ব...

৩

‎নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

image

‎শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর স...

৪

‎নিউজ ডেস্কঃ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার...

image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক...

৫

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ক...

  • company_logo