• সমগ্র বাংলা

বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ও বঙ্গবন্ধুর নাম পরিবর্তনের জন্য অবস্থান কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সি (বিডিইউ) করার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।  

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা কালিয়াকৈর ফায়ার সার্ভিস অফিসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে মহাসড়কে যানচলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ফলে উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।  

এসআই মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রায় তিন ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ পিপিএম-এর দিকনির্দেশনায় আমরা ইন্সপেক্টর (অপারেশন) জুবায়ের হোসেনসহ পুলিশের একটি টিম আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এছাড়া স্থানীয় সমন্বয়কদের সহায়তায় শিক্ষার্থীদের শান্ত করে আন্দোলন স্থগিত করা হয়, যার ফলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।  

 

মন্তব্য (০)





image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

image

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

  • company_logo