• স্বাস্থ্য

টাঙ্গাইলে দুর্গমচরে ফ্রি মেডিকেল ক্যাস্প ও খাদ্য সামগ্রী বিতরণ

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের দুর্গমচরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী যমুনা নদীর চরাঞ্চলের অজু্র্না ইউনিয়নের চর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিউম্যান কনসার্ন আমেরিকার উদ্যােগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়৷ 

চরাঞ্চলের বেশির ভাগ মানুষ চিকিৎসার অভাবে এবং দুর্গম এলাকা হওয়ায় ডাক্তারের কাছে যেতে পারে না। এসব এলাকায় কেউ গুরুত্বর অসুস্থ হলে নৌকাযোগে নদী পার হয়ে ভূঞাপুর কিংবা সিরাজগঞ্জে যেতে হয়৷  চরের ৩ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আনন্দিত৷ এছাড়াও বিনামূল্যে শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা নিতে আসা ৭০ বছরের বৃদ্ধ বছির খা বলেন, দীর্ঘদিন ধরে আমরা হাতের পাখনায় ব্যথায় ভুগছি৷ ডাক্তার দেখানোর জন্য নৌকাপাড়ি দিয়ে ভূঞাপুর কিংবা সিরাজগঞ্জ যেতে হয়৷ আজকে এখানে বিনামূল্যে ডাক্তার দেখলাম এবং ওষুধ নিলাম।

৬০ বছরের বৃদ্ধা জরিনা বেগম বলেন, দীর্ঘদিন ধরে আমার চোখের সমস্যা এবং কোমরে ব্যাথা রয়েছে। ডাক্তার দেখিয়েও কোন সুচিকিৎসা পাইনি৷। আজকে বিনামূল্যে ডাক্তার দেখলাম । একই সাথে ওষুধও দেয়া হয়েছে। 

মাদ্রাসা শিক্ষার্থী সোনিয়া ইসলাম ফারিন বলেন, ২-৩ বছর ধরে আমার কোমরে ব্যাথা এবং পেটের ব্যাথায় ভুগতেছি৷ কোন ডাক্তার দেখিয়েও ব্যাথা কমেনি৷ তাই আজকে এখানে ডাক্তার দেখাতে এসেছি। 

এ ব্যাপারে হিউম্যান কনসার্ন ইউএসএ'র সিইও মাসুম মাহবুব বলেন, দুর্গম চরের গ্রামগুলোতে তেমন স্বাস্থ্য ব্যবস্থা নেই৷ এতে অনেক মানুষ বহুদিন  ডাক্তার দেখায় না কেউ৷ সে হিসেবে আমরা চিন্তা করলাম কিভাবে এসব মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া যায়৷ সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে দুর্গমচরে ৪ টি গ্রামে চিকিৎসা সেবা দেয়ার কার্যক্রম হাতে নেয়া হয়। প্রথমদিন আজকে 

চরশুশুয়া উত্তর পাড়া গ্রামের ৩শ' মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়৷ 

তিনি আরো বলেনে, অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে তাদের ওষুধ দেয়া হয়েছে৷  ইতিমধ্যে আমরা রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্নস্থানে কার্যক্রম করেছি৷ সারাদেশে  মাসে ৩ হাজার মানুষ এবং বছরে ৩৬ হাজার মানুষকে চিকিৎসা সেবা দেয়া হবে৷

 

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo