• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নাইজেরিয়ার জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৮

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। 

রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৫ জানুয়ারি) নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা। মাত্র এক সপ্তাহ আগে দেশটিতে একই ধরনের আরেকটি ঘটনায় প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছিলেন।

ফেডারেল রোড সেফটি কর্পসের মুখপাত্র ওলুসেগুন ওগুংবেমাইড এক বিবৃতিতে বলেছেন, রাস্তায় চলার একপর্যায়ে ট্যাংকারটির ব্রেক ফেল হয়ে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্যাংকারটি এক্সপ্রেসওয়েতে সামনে থাকা বেশ কিছু যানবাহনের মধ্যে বিধ্বস্ত হয়।

তিনি বলেন, এই ঘটনায় আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে যারা সুস্থ রয়েছেন। 

ওগুংবেমাইড বলেছেন, ‘দুর্ভাগ্যবশত বিস্ফোরণের পর আগুনে পুড়ে নিহত ১৮জন এত বেশি দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। ’

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

মন্তব্য (০)





image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৩

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৪

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৫

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

  • company_logo