• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সুদানে হাসপাতালে ড্রোন হামলা, নিহত ৭০

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানে একটি হাসপাতালে ড্রোন হামলায় ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে। গত শুক্রবারের (২৪ জানুয়ারি) এই হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা যায়।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, সুদানের দারফুরের এল-ফাশার অঞ্চলের সর্বশেষ যেকয়েকটি হাসপাতাল কার্যকর রয়েছে তার একটিতেই এই ড্রোন হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে। হাসপাতালে হামলার পর প্রাথমিকভাবে ৩০ জন নিহত হওয়ার কথা জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে পৌঁছায়।  

তবে আঞ্চলটির গভর্নর মিনি মিনাউই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রক্তাক্ত মৃতদেহের ছবি পোস্ট করে লিখেছেন, এই হামলায় নারী ও শিশুসহ ৭০ জনেরও বেশি রোগীকে হত্যা করা হয়েছে।

সুদানে দেড় বছরেরও বেশি সময় ধরে আধাসামরিক বাহিনী আরএসএফের সঙ্গে যুদ্ধ করছে দেশটির সেনাবাহিনী। ঠিক কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।

২০২৩ সালের ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দখল নিয়ে সংঘাত শুরু হয়। সেই সময় থেকে  দারফুরের প্রায় পুরো বিস্তীর্ণ পশ্চিমাঞ্চল দখল করে নিয়েছে আরএসএফ। এছাড়া আরএসএফ গত বছরের মে মাস থেকে উত্তর দারফুর প্রদেশের রাজধানী এল-ফাশারও অবরোধ করে রেখেছে।

দুই বাহিনীর এ লড়াইয়ে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া লাখ লাখ মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
 
দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, সংঘাতের কারণে দেশটির প্রায় ৮০ শতাংশ পর্যন্ত স্বাস্থ্যসেবা অবকাঠামো তাদের পরিষেবা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে।

মন্তব্য (০)





image

‎ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফা...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...

image

কেমন আছেন ইরানের বর্তমান ইহুদিরা?

নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...

image

যে উপায়ে নীরবে ধনী হচ্ছেন লাখো আমেরিকান

নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

  • company_logo