• লিড নিউজ
  • আন্তর্জাতিক

চ্যাম্পিয়ন্স ট্রফিঃ ১২ হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করছে পাকিস্তান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ একুশ শতকে এই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। যেই আসর সামনে রেখে এখন সাজসাজ রব পাকিস্তানে। আটটি দলের অংশগ্রহণে তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

একমাত্র ভারত ব্যতীত বাকি সবকটি দলেরই পাকিস্তানের মাটিতে ম্যাচ রয়েছে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তাই নিরাপত্তা ইস্যুতেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে পাকিস্তান। জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন সফলভাবে সম্পন্ন করতে ১২ হাজার ৬৬৪জন নিরাপত্তা কর্মী মোতায়েন করবে পাকিস্তান।

জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন সফল করতে পাঞ্জাব পুলিশ (পাকিস্তান) ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শুরু করেছে। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ অনুসারে, টুর্নামেন্টের জন্য মোট ১২,৬৬৪ জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে ৭ হাজার ৬১৮ জন লাহোরে নিরাপত্তা দেবেন। আর ম্যাচ ভেন্যু রাওয়ালপিন্ডিতে ৪ হাজার ৫৩৫জন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এর পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চ থেকে কার্যক্রমে তদারকি করবেন ৪১১ জন কর্মকর্তা।

এছাড়াও সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাকিস্তান সেনাবাহিনী এবং রেঞ্জার্সের সহায়তায় নজরদারি জোরদার করার জন্য আকাশ থেকেও নিরাপত্তা নজরদারি পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও সেফ সিটি ক্যামেরার মাধ্যমে ভেন্যুতে যাওয়ার রুটগুলো পর্যবেক্ষণ করা হবে। যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রিয়েল-টাইম নজরদারির দিকেও জোর দেওয়া হবে।’

মন্তব্য (০)





image

‎ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফা...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...

image

কেমন আছেন ইরানের বর্তমান ইহুদিরা?

নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...

image

যে উপায়ে নীরবে ধনী হচ্ছেন লাখো আমেরিকান

নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

  • company_logo