• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৪

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত চারজনের প্রাণ গেছে। সেখানে লোকজনকে আশ্রয়কেন্দ্রে থাকার অনুরোধ জানিয়েছেন মেয়র।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, শনিবার ভোরে শহরের কেন্দ্রীয়ভাবে অবস্থিত শেভচেনকিভস্কি জেলায় এ হামলা হয়েছে। 

শনিবার সকালে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি কয়েক ঘণ্টা আগে রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেন এবং জানান যে শহরের চারপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

মেয়র জানান, শেভচেনকিভস্কি জেলায় কয়েক ভবনের জানালা ভেঙে গেছে। এর মধ্যে লুকিয়ানিভস্কা মেট্রো স্টেশনের প্রবেশপথের জানালাও রয়েছে। স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

শেভচেনকিভস্কি এলাকাটি কিয়েভের এক ব্যস্ত অংশ, যেখানে বিশ্ববিদ্যালয়, বার ও রেস্তোরাঁ রয়েছে।

এদিকে শনিবার রুশ বাহিনী ঝাপোরিঝিয়া শহরের কেন্দ্রে হামলা চালিয়েছে। সেখানে দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইভান ফেদোরোভ। একটি শিল্প স্থাপনার প্রশাসনিক ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

কিয়েভ থেকে আল জাজিরার সাংবাদিক জোনাহ হাল বলেন, স্থানীয় সময় ভোর ৬টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি হয়। একটি আবাসিক ভবন থেকে ধোঁয়া আসছিল।

পরে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, তারা ওই হামলার সময়ে ২৪টি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

মন্তব্য (০)





image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৩

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৪

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৫

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

  • company_logo