• শিক্ষা

রাইটিং এএফটি প্রপোজাল নিয়ে বাকৃবিতে কর্মশালা শুরু

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের জন্য "রাইটিং এএফটি সাব-প্রজেক্ট প্রপোজাল" শীর্ষক  কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে ওই কর্মশালার উদ্বোধন অনু্ষ্ঠিত হয়। 

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর এটিএফ ম্যানেজমেন্টের উইং ম্যানেজার ও বাকৃবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মোজাহার আলী।

এসময় অধ্যাপক ড. মো. মোজাহার আলী প্রকল্প প্রস্তাবনা লিখা এবং তথ্য উপস্থাপনার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'উপস্থিত শিক্ষকদের অধিক মনোযোগী হয়ে এই কর্মশালাটি সম্পন্ন করা উচিত। এতে করে ভবিষ্যতে বাকৃবির শিক্ষকবৃন্দ অধিক পরিমানে প্রজেক্ট নিয়ে আসতে পারবেন'।

উল্লেখ্য, ওই কর্মশালায় ২টি সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সর্বমোট ১০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo