ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ার কাশিমগঞ্জ এলাকায় নবনির্মিত সীমান্ত ফাঁড়ির (বিওপি) উদ্বোধন করেছেন বিজিবি'র উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। শনিবার (১১ জানুয়ারি) বিওপি চত্বরে উপস্থিত হয়ে ফিতা কেটে ও ন্যাম ফলক উন্মোচন করে বিওপির কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
জানা যায় সীমান্ত এলাকায় অপরাধ দমনে ও নিরাপত্তা জোরদার করতে নতুন এই বিওপির উদ্বোধন করা হয়। এর আগে রিজিয়ন কমান্ডার গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করে বিওপি চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন। পরে স্থানীয় কাশিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড় ১৮ বিজিবির আয়োজনে সীমান্তবর্তী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রিজিয়নের কমান্ডার।
একই দিন বিকেলের পর বাংলাবান্ধা আইসিপি'র জিরো লাইনে বিএসএফের সাথে সৌজন্য সাক্ষাত শেষে ভারতের শিলিগুড়ি নরথ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি শ্রী সুরিয়া কান্ত শর্মা সহ যৌথ প্যারেড উপভোগ করেন তিনি। একই সময় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকেরাও প্যারেড উপভোগ করেন।
এসময় ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার গোলাম রব্বানী, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ...
নিউজ ডেস্কঃ চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে অব...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী...
নিউজ ডেস্ক : প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নত...

মন্তব্য (০)