ফাইল ছবি
নিউজ ডেস্কঃ কয়েকদিন বিরতির পর আজ থেকে সারাদেশে শীতের মাত্রা বেড়েছে। দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে। ভোর থেকে সারাদেশে পড়ছে ঘন কুয়াশা। হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। এভাবে ক্রমশ তাপমাত্রা হ্রাস অব্যাহত থাকতে পারে টানা ৬ দিন। সেই সঙ্গে ঢাকায় আজ দিনভর শীত অনুভূত হতে পারে।
আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, আজ বুধবার খুলনা ও চট্টগ্রাম ছাড়া সব জায়গায় শীতের মাত্রা বেশি থাকবে। এই দুই বিভাগ ছাড়া বাকিগুলোতে আজ দিনের বেলায় সূর্যের দেখা নাও মিলতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। দেশের উত্তারঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর ক্রমশ তাপমাত্রা কমে তা দক্ষিণাঞ্চলের খুলনা ও যশোরের দিকে ছড়াতে পারে।
মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, গেলো কয়েকদিনের চেয়ে বুধবার থেকে শীত আরও বাড়তে পারে। চলতি সপ্তাহের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হবে। রাজধানীতে শৈত্যপ্রবাহ হতে পারে তবে তা এখনি বলা যাচ্ছে না।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস যশোরে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
নিউজ ডেস্কঃ মৌসুমী বায়ুর প্রবল সক্রিয়তায় দেশের উত্তরাঞ্চল...
নিউজ ডেস্কঃ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি...
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছে...
নিউজ ডেস্কঃ আবারও পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাক...
নিউজ ডেস্কঃ তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চ...

মন্তব্য (০)