• লিড নিউজ
  • জাতীয়

ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জেলার কাফুরা লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় এক মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।

তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের মুন্সিবাজারের গেরদা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর আরও দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।  

জানা গেছে, একটি মাইক্রোবাসে করে ১০ থেকে ১১ জন যাত্রী রেলের লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের পুকুরে পড়ে। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। ওই লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। অন্য দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাকি বিল্লাহ বলেন, এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কোতোয়ালি থানা আইনি ব্যবস্থা নিচ্ছে।

মন্তব্য (০)





image

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছে...

image

‎আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্কঃ আবারও পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাক...

image

‎তিস্তা মহাপরিকল্পনা হবে নিজস্ব অর্থায়নে: পানিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্কঃ তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চ...

image

‎জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠ...

image

‎ফল উৎসবের সংস্কৃতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান তথ...

নিউজ ডেস্কঃ সুস্থ মননশীলতা গঠন এবং সামাজিক মেলবন্ধনের আবহ ধর...

  • company_logo