• তথ্য ও প্রযুক্তি

সহজেই হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করতে পারবেন

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। জরুরি এবং বড় সাইজের ফাইল আদান-প্রদানের জন্য সবচেয়ে উপযোগী হোয়াটসঅ্যাপ। এছাড়াও ছবি বা ভিডিওর রেজোলিউশন ঠিক রেখে পাঠাতে হোয়াটসঅ্যাপই সবার পছন্দের মাধ্যম।

তবে এসব ছবি, ভিডিও জমতে থাকে ফোনের স্টোরেজে বড় বড় ফাইল, ভিডিওর ফলে অল্পতেই ফোনের স্টোরেজ ভর্তি হয়ে যায়। পরবর্তিতে কোনো কিছু ডাউনলোড করতে গেলে বারবার নোটিফিকেশন আসতে থাকে স্টোরেজ ফুল। তবে এই সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজেই

আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের স্টোরেজ নিয়মিত পরিষ্কার করুন। অর্থাৎ অপ্রয়োজনীয়, পুরোনো কিংবা বড় ফাইলগুলো সরিয়ে ফেলুন। যেসব ছবি বা ভিডিও আর লাগছে না সেগুলো ডিলিট করে দিন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন-

>> এজন্য প্রথমেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলুন।
>> এরপর থ্রি ডট মেনুতে ট্যাপ করুন এবং সেটিংসে যান।
>> সেখান থেকে স্টোরেজ এবং ডেটা অপশনে ক্লিক করুন।
>> এরপর ৫ এমবির চেয়ে বেশি ফাইলের অপশনটি ট্যাপ করুন।
>> এবার সেখান থেকে আপনি ডিলিট করতে চান এমন যে কোনো মিডিয়া ফাইল সিলেক্ট করুন।
>> রিমুভ অপশনে ক্লিক করুন।
>> চাইলে একবারে একাধিক ফাইল ডিলিট করতে পারবেন। আবার একেকটি করে করতে পারেন।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo