• তথ্য ও প্রযুক্তি

এআই দিয়ে ছবি এডিট করা যাবে ইনস্টাগ্রামে!

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। সেলিব্রিটি থেকে শুরু করে পরিচিত অসংখ্য মানুষকে বা পেজে ফলো করছেন।

এবার ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন এআই টুল যুক্ত করছে প্ল্যাটফর্মে। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ এক সুযোগ আসতে চলেছে ইনস্টাগ্রামে। সম্প্রতি এই সংস্থার পক্ষ থেকে তার নতুন এআই ভিডিও এডিটিং টুলের প্রদর্শনী করা হয়েছে।

এই ফিচার এলে ক্রিয়েটররা এবার থেকে খুব কম সময়ে ইনস্টাগ্রামের ভিডিওতে অনেক বদল আনতে পারবে। একটা মাত্র কী চাপলেই, একটা মাত্র কমাণ্ড দিলেই এক পলকের মধ্যে আপনার পোশাক পাল্টে যাবে ভিডিওতে এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডও বদলে যাবে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এই নতুন ফিচার্সের কয়েক ঝলক দেখিয়েছেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিওর মধ্যে নিজের পোশাক বদলে নিতে পারবেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডও বদলে নিতে পারবেন। শুধু তাই নয়, তারা তাদের নিজেদের পছন্দমত গয়নাও পরতে পারবেন। শুধু কাঙ্ক্ষিত বিষয়টি লিখে কমান্ড দিলেই এই ইফেক্ট কাজ করতে শুরু করবে। এরপরে এই ফিচার্সের সাহায্যে নিজে থেকেই ভিডিও এডিট করে দেবে ইনস্টাগ্রাম।

তবে এটাই প্রথম কোনো এডিটিং টুল নয়, অ্যাডোবের ফায়ারফ্লাই এবং ওপেন এআইয়ের সোরা এরই মধ্যে একইরকম প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে টেক্সট কমান্ড দিয়ে ভিডিও এডিট করে নেওয়া যায়। তবে মেটা জানিয়েছে যে এই প্ল্যাটফর্মগুলোর থেকেও তাদের এই নয়া ফিচার্স অনেক গুণে ভালো, মেটার ফিচার্স অনেক উন্নতভাবে মোশন এবং আইডেন্টিটি পরিচালনা করে। আগামী বছর থেকেই সব ব্যবহারকারীরা এই ফিচার্স ব্যবহার করতে পারবেন।

মন্তব্য (০)





image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

১

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

image

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় ...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...

image

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন...

  • company_logo