• শিক্ষা

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর চট্টগ্রাম জেলার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সম্প্রতি চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার সিলভার প্যালেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএমজিটিএ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মুহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চল’র উপ পরিচালক এম ফরিদুল আলম হোসাইনী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি’র মহাসচিব ফিরোজ আলম।

বিশেষ অতিথিবৃন্দ কে এম শামীম, আব্দুস সাকুর, হামিদুর রহমান, রেজাউল হক মন্ডল, ড. মাও: আব্দুল মোতালেব, অধ্যাপক মোঃ ওসমান গণি, অধ্যাপক নজরুল ইসলাম, মোহাম্মদ নাজেম উদ্দীন, মোহাম্মদ মোখতারুজ্জামান সহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রোগ্রাম শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন, মাওলানা দিদার ও নাশিদ পরিবেশন করেন মুহাম্মদ হামিদুর রহমান কাদেরী। 

এ সময়ে নেতৃবৃন্দ শিক্ষকদের শূন্য পদে বদলি, পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু, সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo