• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৯

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। 

সোমবার বেলুচিস্তানের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্তা আইআরএনএর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইরানে একদিনের ব্যবধানে দ্বিতীয় বারের মতো সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। সিস্তান-বেলুচিস্তান প্রদেশে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোহাম্মদ মেহদি সাজ্জাদি আইআরএনএকে বলেছেন, প্রদেশের জাহেদান এলাকার কাছে জ্বালানি ট্রাক-বাসের সংঘর্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

এর আগে, গত শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশের একটি গিরিখাতে বাস পড়ে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে।

২০২৩ সালের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশটিতে সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটিতে দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

মন্তব্য (০)





image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৩

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৪

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৫

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

  • company_logo