ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ১জন নিহত এবং ৪ জন আহত হয়েছে ।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে উপজেলার শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি মোল্লাপাড়া এলাকার মেঘনা গ্রুপের এম এন্ড ইউ ট্রিমস লিঃ এর বোতাম তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে এ দূর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত ২ জনের পরিচয় পাওয়া গিয়েছে তারা হলেন, ওয়েস্টেজ শ্রমিক রাকিবুল হাসান রাব্বি (২২), খোকন মিয়া (৪৫) বাকী দু'জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। ৪ জন আহত হয়েছে। একজনের লাশ আমরা পেয়েছি।
কারখানার ফায়ার এন্ড সেফটি কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, ক্ষয়ক্ষতির বিষয়টি এখন বলা যাচ্ছে না। আমাদের কয়েকজন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য পাঠিয়েছি। একজন শ্রমিক মারা গেছে।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছে...
নিউজ ডেস্কঃ আবারও পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাক...
নিউজ ডেস্কঃ তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠ...
নিউজ ডেস্কঃ সুস্থ মননশীলতা গঠন এবং সামাজিক মেলবন্ধনের আবহ ধর...

মন্তব্য (০)