• শিক্ষা

বাকৃবিতে হোপস ফর হিউম্যানিটির জলবায়ু বিষয়ক দুইদিনের কর্মশালা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জলবায়ু বিষয়ক "ক্লাইমেট অ্যাকশনের উপর ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ" শীর্ষক দুইদিন ব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলন কক্ষে ওই কর্মশালাটির আয়োজন করেছে হোপস ফর হিউম্যানিটি সেন্টার।

জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় সারাদেশ থেকে ২৫ জন তরুণ নেতৃত্বকে ক্ষমতায়ন করার লক্ষ্যে ওই কর্মশালার আয়োজন করা হয়েছে।

হোপস ফর হিউম্যানিটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম সাজ্জাদ-উল-ইসলাম সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন মেকাটিমের চিফ ট্রেইনার আমির হামজা। এসময় আমির হামজার নেতৃত্বে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায়  বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন।

কর্মশালার প্রথম দিনের বিষয়বস্তু ছিল ফাউন্ডেশন অফ ক্লাইমেট এ্যাকশন এন্ড কমিউনিটি রেসিলেন্স। এর উপর ভিত্তি করে বেশ কিছু সেশন এবং দলগত কাজ পরিচালিত হয়। এইদিন অংশগ্রহণকারীদের নিয়ে জলবায়ু বিষয়ক বিভিন্ন মাইন্ড গেমের আয়োজন করা হয় যার মাধ্যমে তারা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব গুলো নিয়ে বিস্তারিত জানতে পারে। এছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবেলাযর ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করাও ছিলো এর লক্ষ্য। 

দ্বিতীয় দিনে কর্মশালার বিষয়বস্তু ছিল এমপাওয়ারিং লিডারস ফর ক্লাইমেট অ্যাকশন।

দ্বিতীয় দিন অংশগ্রহণকারীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে বায়োডাইভারসিটি ম্যাপিং এর আয়োজন করা হয়। এবং প্রতিটি দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশের বায়োডাইভারসিটি ম্যাপিং তৈরি করে এবং প্রদর্শন করে।

সাজ্জাদ বলেন, হোপস অফ হিউম্যানিটি সেন্টার দ্বারা আয়োজিত দুইদিনব্যাপী ওয়ার্কশপের লক্ষ্য হল জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, অভিযোজিত ক্ষমতা বাড়ানো এবং জলবায়ু ঝুঁকি কমানোর জন্য সম্প্রদায়ের ক্ষমতায়নের মাধ্যমে স্থিতিস্থাপকতা তৈরি করা।

তিনি আরো বলেন, এই কর্মশালা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার সাথে সংগতিপূর্ণ। এছাড়া সচেতন সিদ্ধান্ত গ্রহণ, সহযোগিতামূলক সমস্যা সমাধান এবং সক্রিয় সম্প্রদায়ের সম্পৃক্ততার গুরুত্বের উপর জোর দেয়। অংশগ্রহণকারীরা ইন্টারেক্টিভ সেশন, ব্যবহারিক ক্রিয়াকলাপ এবং উদ্ভাবনী সিমুলেশনগুলিতে যুক্ত হবার সুযোগ পাবেন।

হোপস ফর হিউম্যানিটির এই উদ্যোগটি মেরিডিয়ান ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) এর মাধ্যমে মার্কিন পররাষ্ট্র দফতর আংশিক অর্থায়ন করেছে।  

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo