ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর কড়াইলে বৌ-বাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।ঘটনাস্থলে যাচ্ছে আরও ৪টি ইউনিট।
বুধবার বিকাল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থালে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, বিকাল সোয়া ৪টার দিকে কড়াইল বৌ-বাজার বস্তিতে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। যানজটের কারণে রাস্তায় আটকে আছে।
দেশের অন্যতম বড় বস্তি এই কড়াইল বস্তিতে তিন লাখেরও বেশি মানুষ বাস করে।
মূলত, গুলশান ও মহাখালীর মাঝামাঝি বনানী লেকপাড় এলাকায় কয়েক দশক আগে এই বস্তি গড়ে ওঠে।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছে...
নিউজ ডেস্কঃ আবারও পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাক...
নিউজ ডেস্কঃ তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠ...
নিউজ ডেস্কঃ সুস্থ মননশীলতা গঠন এবং সামাজিক মেলবন্ধনের আবহ ধর...

মন্তব্য (০)