• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নয়াদিল্লির তাপমাত্রা ফের ৫ ডিগ্রির নিচে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজধানী নয়াদিল্লির তাপমাত্রা ফের ৫ ডিগ্রির নিচে নেমে গেছে। রোববার ভোরে রাজধানী নয়াদিল্লি এবং আশপাশের এলাকায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। 

রোববার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিন ধরেই দিল্লিতে শৈত্যপ্রবাহ চলছে এবং এর মধ্যেই গত এক সপ্তাহে এনিয়ে তিন বার ৫ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা। 

রোববার সকালে দিল্লি নগরীর প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সফদরজংয়ে ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গত এক সপ্তাহে এই নিয়ে তিন বার ৫ ডিগ্রির নিচে নেমে গেল তাপমাত্রা।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে জানিয়েছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম ডিসেম্বরে এতটা তাপমাত্রা কমল দিল্লিতে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রাজস্থানের কোনো কোনো অংশে সোমবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। তবে শীত বাড়লেও বাতাসের গুণমানে বিশেষ পরিবর্তন হয়নি। বরং শনিবারের তুলনায় আরও হ্রাস পেয়েছে বাতাসের গুণমান।

মন্তব্য (০)





image

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জা...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

image

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজত...

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জ...

image

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

৩

নিউজ ডেস্ক : কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো ডামাডোল। এর...

image

মাহাথিরের ৭০ বছরের সঙ্গীর প্রতি শেষ শ্রদ্ধা

৪

নিউজ ডেস্ক : শত বছরের জীবন থামল। দীর্ঘ ৭০ বছর...

image

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

৫

নিউজ ডেস্ক : রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। সেই প্রশ্নের জবা...

  • company_logo