• লিড নিউজ
  • অর্থনীতি

বাজার নিয়ন্ত্রন রাখতে ভারত থেকে ট্রেনে এলো ৪৬৮ মে.টন আলু

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে বাজার নিয়ন্ত্রন রাখতে ভারত থেকে ট্রেনে আমদানি করা হয়েছে ৪৬৮ মেট্রিক টন আলু। যশোরের বেনাপোল স্থলবন্দর রেলস্টেশনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় একটি মালবাহী ট্রেনে এই আলু পৌঁছেছে। শনিবার (১৪ ডিসেম্বর) পণ্য চালানটি খালাস করা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, ‘ভারত থেকে ট্রেনে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পণ্য চালানটি বেনাপোল কাস্টম হাউজ থেকে কাগজপত্র ছাড় করানোর পর আনলোড করা হয়েছে। আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।’

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেছে। ভারতের মালদার আতিফ এক্সপোর্ট নামে রফতানিকারক প্রতিষ্ঠান চালানটি রফতানি করেছে। একটি ট্রেনে ৯ হাজার ৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ৪ লাখ ৬৮ হাজার কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১০ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার

মন্তব্য (০)





image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

  • company_logo