ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম। বুধবার(১১ ডিসেম্বর) পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বার্ষিক পরিদর্শন প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ডিআইজি।
এরপর ডিআইজি কুড়িগ্রাম জেলা রিজার্ভ অফিস সহ অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, বিভাগীয় ভান্ডার, ক্লোথিং স্টোর, মোটরযান শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পরিদর্শন করেন।
পরিদর্শন সময়ে সাথে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মসুদ রানা, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...
নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...
নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

মন্তব্য (০)