ছবিঃ সিএনআই
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সকাল ১১টায় ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছে বাকৃবি ও দ্য জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডাড)।
বাকৃবির স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিসহ শতাধিক শিক্ষার্থী ওই সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাকৃবির এডিসোনাল রেজিস্টার নাজমুল হাসান স্বপন ও বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। এছাড়া ডাড থেকে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান সুমন।
সেমিনার থেকে জানা যায়, জার্মানিতে চারশ'র বেশি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২ হাজারের অধিক বিষয়ে স্কলারশিপের সুযোগ প্রদান করা হয়।
অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান বলেন, জার্মানিতে এগ্রিকালচার থেকে অনেক সাবজেক্টে পড়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়েই জার্নামিতে যায়।
নাজমুল হাসান স্বপন বলেন, জার্মানিতে খরচ এতো বেশি না । বাকৃবি শিক্ষার্থীরা যারা জার্মানিতে পড়তে গিয়েছে তারা সকলেই খুবই সম্মানের সাথে ডিগ্রী কমপ্লিট করে দেশে কিংবা অন্যান্য দেশে কাজ করেযাচ্ছে। জার্মানি ভাষা শিক্ষার জন্য সরকার থেকেই জার্মান ভাষা শিক্ষা দেওয়া হয়। এক ভিসাতেই প্রায় ৩২টি দেশে ভ্রমণ করা যায়। এগ্রিকালচার সম্পর্কিত কোন বিষয়ে পড়তে কোন টিউশন ফি লাগে না।
এছাড়া সেমিনারে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। ওই পর্ব থেকে শিক্ষার্থীরা জার্মানিতে জীবন যাপনে ব্যয়, পার্টটাইম চাকরির সুবিধা, স্পাউজ ভিসাসহ যাবতীয় বিষয় সম্পর্কে জানতে পারেন।
নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...
জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...
নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...
নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...
নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

মন্তব্য (০)